বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২০:২৪

যশোরে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ বিতরণ

ছবি : বাসস

যশোর, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : যশোরে ২০২৫-২৬ অর্থবছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ৯ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সুদমুক্ত ঋণ হিসেবে ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এর মধ্যে ৩ উদ্যোক্তা ঋণগ্রহীতাকে ২০হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা, ৩ সাধারণ উদ্যোক্তা ঋণগ্রহীতাকে ৩০হাজার টাকা করে মোট ৯০হাজার টাকা এবং ৩ বিশেষ উদ্যোক্তা ঋণগ্রহীতাকে ৪০হাজার টাকা করে মোট ১ লাখ ২০হাজার টাকা প্রদান করা হয়।

সুদমুক্ত ঋণবিতরণ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক আবুল কাশেম।