শিরোনাম

সাতক্ষীরা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস): মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে শহরের কেন্দীয় বাস টার্মিনালে ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধিতে এ রোড শো’র আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম।
রোড শোতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ আরও অনেকে।