বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:৩৪

নেত্রকোণায় ১৫ উপকারভোগীর মাঝে অনুদানের চেক হস্তান্তর

আজ জেলার পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি : বাসস

নেত্রকোণা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার ১৫ উপকারভোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-এর আন্তরিক প্রচেষ্টায় এসব আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে অনুদানের অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাছুম মোস্তফা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গঠনে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় তিনি অনুদানপ্রাপ্ত উপকারভোগীদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এবং উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।