শিরোনাম

নওগাঁ, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : জেলার পোরশা উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা মসজিদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মাহিম জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু মাহিম। একপর্যায়ে সেখানে পুকুরের পানিতে মাহিম পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু মাহিমকে মৃত ঘোষণা করেন।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোছা.নাসিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পানিতে ডুবে শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন।