বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৭:৪৪

নেত্রকোণায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা 

ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ জুলাই ২০২৬ (বাসস): জেলার আটপাড়া উপজেলায় আজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের সক্রিয় অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। 

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ও নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদ আলম।

সভায় আপাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।