বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৫:৩৬

শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি 

ছবি: বাসস

শেরপুর, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৌর শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর শহরের ঢাকলহাটি এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুর করিম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শহরের ঢাকলহাটী, নবীনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।