শিরোনাম

নাটোর, ২২ জুলাই, ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় চলনবিল এলাকায় কৃষির সুরক্ষায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ইন্দ্রাশন বিলে এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, পরীক্ষামুলকভাবে স্থানীয় প্রযুক্তির মাধ্যমে কচুিরপানা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। চলনবিলের কৃষি ও কৃষককে বাঁচাতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরী। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি ও পণ্য চলাচলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে।