শিরোনাম

সিরাজগঞ্জ, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কাজিপুর উপজেলায় পাঁচটি পৃথক স্থানে মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিদর্শক আসাদুল হক ও তার টিমের যৌথ অংশগ্রহণে উপজেলার সোনামুখী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অ্যামফিটামিন (ইয়াবা), গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেনÑ স্থলবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে জুবায়ের আহমেদ (২৪), ৫ মাস, চর ভানুডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাকিব সরকার (৩০), ৪ মাস, সোনামুখী কালিবাড়ি গ্রামের আফজাল শেখের ছেলে কালাম শেখ (৪০), ৪ মাস, চৌকিবাড়ি গ্রামের আল আমিনের ছেলে তানভীর হোসেন (১৮), ৪ মাস; পাইকপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মুকুল হোসেন (২৫), ১ মাস, রৌহাবাড়ী গ্রামের রাজিউর রহমানের ছেলে আবু হাসেম (২১), ৪ মাস এবং সোনামুখী গ্রামের এশারত আলীর ছেলে জান্নাত আলী (২৬), ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।