শিরোনাম

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন।
শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ মডেল অনুসরণ করে সারা দেশে সোলার বিদ্যুতের বিপ্লব ঘটাতে এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়। এরপর থেকে বর্তমানে পর্যন্ত প্রকল্পটি থেকে ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা।
গত ৯ জুলাই রুফটপ সোলার বিদ্যুৎ ব্যবস্থাটি নেট মিটারিংয়ের আওতায় আনা হয়।