শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামীকাল (১৬ জুলাই) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় হতে যাচ্ছে ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো-২০২৬’।
প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই এক্সপোর আয়োজন করছে ঢাকার নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টার।
আজ (বুধবার) ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিউজিল্যান্ড ইউনিভার্সিটি আপ্লিকেশন সেন্টারের পরিচালক শিল্পী রানী দাস। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ জামানসহ আরও অনেকে।
ব্রিফিংয়ে জানানো হয়, এক্সপোতে নিউজিল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ভর্তি ও ভিসা সংক্রান্ত পরামর্শ, কোর্স নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ সম্পর্কে জানার সুযোগ থাকবে।
এছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানসহ আবেদন এবং পূর্বে ভিসা প্রত্যাখ্যাত আবেদন পুনর্মূল্যায়নের সুযোগ সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
আগামীকাল (বৃহস্পতিবার) এক্সপো চলবে বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।