বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৭:৩২

সিরাজগঞ্জে বীজ, বালাইনাশক ও সার বিতরণ

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কাঁচা মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও বালাইনাশক এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 
উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

তিনি বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়েছে। বিশেষ করে কাঁচা মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।