শিরোনাম

মানিকগঞ্জ, ৪ জুলাই ২০২৬ (বাসস) : জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর কর্মসূচি আজ শেষ হয়েছে।
এ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও ঢাকার শিল্পীরা নজরুল সঙ্গীত ও অন্যান্য গান পরিবেশন করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াঙ্কা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেব নাথ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও নজরুল-প্রমীলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মন্নাফ খান এবং মানিকগঞ্জ জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস।