শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৪ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় শিল্পীবৃন্দ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য এবং হামদ-নাত পরিবেশন করেন।
পরে অতিথিরা বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।