শিরোনাম

নীলফামারী, ৪ জুলাই ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘আর্ন’ (ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট) প্রকল্পের ট্রেড নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব ভবনের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্ন’ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) কাজী মোখলেছুর রহমান।
যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগির আলমের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. নাইম।
প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান জানান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের আওতায় একমাস থেকে তিনমাস মেয়াদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রাপ্তরা পরবর্তিতে ১০ লাখ টাকা ঋণ গ্রহণেরও সুযোগ পাবেন।
এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা সহ ৩০ জন অংশ নেন।