বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৯:৫৫

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

রাঙামাটি,৪ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আজ জেলার রাজস্থলীতে আলোচনা সভা,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলার  ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং রাজস্থলী উপজেলার শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, রাজস্থলী থানার উপ পরিদর্শক জয়নাল আবেদীন এবং জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মওলানা ফরিদ আহম্মদ।