বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৯:৫১

সুনামগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ জুলাই ২০২৬ (বাসস): জেলার ধর্মপাশা উপজেলায় আজ ২০২৫—২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধর্মপাশা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদ বিন খলিল রাহাত।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার আওতায় উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু, হাইব্রিড মরিচ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় প্রথম দিন ৯৫০ জন কৃষককে আমন ধানের প্রণোদনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট তিনহাজার দুইশ’ জনকে এ প্রণোদনা দেয়া হবে।