বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৯:০৭

গোপালগঞ্জে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ 

ছবি : বাসস

গোপালগঞ্জ, ৪ জুলাই ২০২৬ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ার মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১৯ জন দুস্থ ও অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এরমধ্যে ১৫ জনকে জনপ্রতি পাঁচহাজার টাকা, একজনকে ২০ হাজার টাকা, একজনকে ১৫ হাজার টাকা, একজকে ১০ হাজার টাকা এবং একজনকে ৩ হাজার টাকার প্রদান করা হয়। সর্বমোট একলাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।