বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৯:৫৩

ঝালকাঠিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ছবি : বাসস

ঝালকাঠি, ১ জুলাই, ২০২৬ (বাসস) : ‘মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা’ এ প্রতিপাদ্যে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি পৌরসভার আয়োজনে আজ বুধবার দুপুর ১টায় পৌর কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে এ হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, অসচ্ছল এবং চলাচলে অক্ষম প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও পৌরসভার এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।