বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৮:২৯

সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন উপস্থাপন করেন।

গণশুনানিতে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আবেদনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।