শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩০ জুন ২০২৬ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি অবহিতকরণ এবং চাষে সুষম সারের ব্যবহার বিষয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আওতায় এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববির সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল কাদের, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি বিষয়ক এ পার্টনার কংগ্রেসে জেলার লৌহজং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন এবং স্থানীয় ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান ও গ্রামীন অর্থনীতিতে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে কৃষকদের অংশগ্রহনে পার্টনার কংগ্রেস- এর আয়োজন করা হয়। কংগ্রেসে সুষম সার ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।