শিরোনাম

কিশোরগঞ্জ, ৩০ জুন ২০২৬ (বাসস): জেলার করিমগঞ্জ উপজেলায় আজ ব্যাটারি-চালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আমির হামজা জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের আল মামুনের ছেলে। সে মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময়ে একটি ব্যাটারি-চালিত অটোরিকশা শিশু আমির হামজাকে চাপা দিলে তার মাথায় আঘাত লাগে। পরে শিশু আমির হামজাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জের আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শোয়েব খান অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।