শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), জুন ৩০, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর কার্যালয়ে এ বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন তহবিল থেকে ৩৩ কোটি ৫১ হাজার টাকা এবং রাজস্ব খাত থেকে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা আয় ধরা হয়েছে।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।