বাসস
  ৩০ জুন ২০২৬, ১৭:০৬

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নড়াইলে আজ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ৩০ জুন, ২০২৬ (বাসস) : ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’-২০২৬ উদযাপন উপলক্ষে জেলায় আজ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ও পল্লী অর্থনীতি বিষয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ক গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, খ গ্রুপে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং গ গ্রুপে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের উপ-পরিচালক মো. গোলাম রছুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ, নড়াইল সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্ত্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. মাসুদ রানা, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।