বাসস
  ৩০ জুন ২০২৬, ১৪:১৩

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের গাছের চারা বিতরণ

ছবি : বাসস

ঝিনাইদহ, ৩০ জুন ২০২৬ (বাসস) : আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে জেলার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের আইডিয়াল মডেল স্কুলে এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু, শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, শিশুদের ক্রীড়ামুখী করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক উন্নয়নে এই ফ্যান ক্লাব কাজ করে যাবে। তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানান।