বাসস
  ৩০ জুন ২০২৬, ১২:৪৮

শ্রমিক-চালকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ৩০ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী চালক ও পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা। অভিজ্ঞ অপটোমেট্রিস্টের পরামর্শে দেওয়া হচ্ছে বিনামূল্যে চশমা।

মঙ্গলবার সকাল ১১টায় পৌর সদরের বুড়িপুকুর পাড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাঈল হোসাইন চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী মানিক ও মো.সাদ্দাম।

নজির আহমেদ ফাউন্ডেশনের উদ্যােগে এবং ভিশনস্প্রিং এর সার্বিক সহযোগিতায় এ চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

সেবা কার্যক্রম পরিচালনা করছেন, সিনিয়র অপটোমেট্রিস্ট আবিদুল হাসান, অপটোসেট্রিস্ট ইসফাক, কাউন্সিলর মো.সুজন ও রেজিস্ট্রার রায়হান।