শিরোনাম

শেরপুর, ২৮ জুন ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা জোরদার, ভূমিসেবায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।