বাসস
  ২৮ জুন ২০২৬, ১৭:৫৭

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  

ছবি : বাসস

নওগাঁ, ২৮ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ৯টায় নওগাঁ পৌরসভা চত্ত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থাস্ব্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট তিনলাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।