শিরোনাম

ময়মনসিংহ, ২৮ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২৩৮টি কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দিনব্যাপী এসব কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫২২ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ৫৮ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রোববার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এ সময় মসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় রেলওয়ে স্টেশন, জেলখানা, এতিমখানা ও বস্তিসহ ৩৩টি ওয়ার্ডের ২৩৮টি কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলছে। এসব কেন্দ্রে ৩৩ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৪৭৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করছেন।