বাসস
  ২৮ জুন ২০২৬, ১৫:৪২

শেরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রোববার জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ছবি : বাসস

শেরপুর, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে উপস্থিত শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথি বলেন, আজকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আমাদের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি সুস্থ জাতি গঠনের ভিত্তি হলো সুস্থ শিশু। ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।