শিরোনাম

রাঙামাটি, ২৮ জুন ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। তিনি আজ সকালে মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে কেপিএম গেস্ট হাউসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে মিলের সার্বিক অবস্থা তুলে ধরেন। এসময় মিলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম এর এফ আর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ কেপিএম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।