বাসস
  ২৭ জুন ২০২৬, ২১:০০

নেত্রকোণায় ক্রীড়া সামগ্রী বিতরণ 

ছবি : বাসস

নেত্রকোণা, ২৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ নির্বাচিত ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারী) আল ইমরান, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েতুল্লাহ রুমিন, সদস্য শাহানুল কবির মুন্না, প্রীতম সোহাগ ও আবুল কাশেম সহ জেলার ১০টি উপজেলার ক্রীড়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও জেলার বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রীতম সোহাগ জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব এবং ক্রীড়া সংগঠকদের মধ্যে বিতরণ করা হয়েছে।