শিরোনাম

পাবনা, ২৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মহল্লায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে, সেবিষয়ে তারা সতর্ক থাকার আহ্বান জানান।