শিরোনাম

রাজশাহী, ২৭ জুন ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।
এ সময় বিএমডিএ’র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী ও সচিব মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিভিন্ন জোন ও রিজিয়ন, আগামী দুইবছরে প্রায় তিনকোটি বৃক্ষরোপণ করা হবে। সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সকল কর্মকর্তা-কর্মচারী সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।