বাসস
  ২৭ জুন ২০২৬, ১৬:৫০

ফরিদপুরে মাদক কারবারি আটক 

ফরিদপুর জেলা সদরে আজ নেশাজাতীয় স্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক । ছবি: বাসস

ফরিদপুর, ২৭ জুন ২০২৬ (বাসস): জেলা সদরে আজ নেশাজাতীয় স্কাফ সিরাপসহ রানা গাজী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

আজ শনিবার ভোররাতে ফরিদপুরে শহরের রাজবাড়ী সড়কের মোড়ে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপ সহ ওই মাদক কারবারিকে আটক করে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর। 

আটককৃত রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে। 

শনিবার দুপুরে র‌্যাব- ১০ এর অধিনায়ক মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের রাজবাড়ী সড়কের মোড়ে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল নেশাজাতীয় স্কাপ সিরাপ সহ রানা গাজী নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ২৬ লাখ টাকা। 

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।