শিরোনাম

ভোলা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার বোরহানউদ্দিন থানাধীন হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
আটকরা হলো- মো. স্বপন (৪৮), পিতা- দীন মোহাম্মদ, গ্রাম- সৌম্য পোড়া, ৭ নং ওয়ার্ড, ডাকঘর-মদনগঞ্জ, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, মো. জাহাঙ্গীর আলম (২২), পিতা- মো. রফিজুল হক, গ্রাম ছোট মানিকা, ৫ নং ওয়ার্ড, পো- মৌলভীর হাট, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা। মো. মেহেদী হাসান (২৪), পিতা- মাহেব বেপারী, গ্রাম চরডায়া, ৩ নং ওয়ার্ড, ডাকঘর- সংসাবাদ, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল, মো. আল-আমিন (২৬), পিতা- মো. মীর হামজা বেপারী, গ্রাম সাসরা ৩নং ওয়ার্ড, পোস্ট- রাধাপল্লব, থানা- দৌলতখান, জেলা- ভোলা।
মো. রাসেল (৩২), পিতা- আব্দুল বারেক মাঝি, গ্রাম বাপ্তা, ৪ নং ওয়ার্ড, পোস্ট- ভোলা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। মো. আব্দুল বাসেদ (৫০), পিতা- মৃত. সিদ্দিক, গ্্রাম দৌলতখান, ১নং ওয়ার্ড, পো- রাধাপল্লব, থানা-দৌলতখান, জেলা- ভোলা। মো. সুমন (২০), পিতা- মো. বিল্লাল, গ্রাম- ভোলা বিশ্বরোড পোস্ট- হাওলাদার মার্কেট, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। মো. নোমান (১৯), পিতা- জাহাঙ্গীর, গ্রাম- পাঙ্গাসিয়া বাগেরহাট, পোস্ট বিশ্বরোড ভোলা, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। মো. জসিম হাওলাদার (৪০), পিতা- মুন্নান হাওলাদার, গ্রাম- আনজুর হাট, ২নং ওয়ার্ড, পোস্ট- কলমীরহাট, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা। মো. কবির হোসেন (৩৫), পিতা- মৃত. হাবিবুর রহমান খান, গ্রাম-আলিমাবাদ, পোস্ট সংসাবাদ, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল। মো. মফিজুল, (৫৫), পিতা- মো. ইয়ামিন, গ্রাম- আড়ালিয়া, পোস্ট খাসের হাট, থানা- তজুমদ্দিন, জেলা- ভোলা। মো. ইসমাইল (৩৫), পিতা- ইউসুফ মোল্লা, গ্রাম- চর রমেশ, ১ নং ওয়ার্ড, পোস্ট- ব্যাংকের হাট, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। মো. রিয়াদ (২০), পিতা. মাইনুদ্দিন, গ্রাম. চর রমেশ, ১নং ওয়ার্ড, পোস্ট- ব্যাংকের হাট, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। মো. আলমগীর (৪০), পিতা- মৃত. এলাহি বক্স কাজী, গ্রাম- বড় জালিয়া, পোস্ট উসমান মঞ্জিল, থানা- হিজলা, জেলা- বরিশাল। মো. রাসেল (২৫), পিতা- আবুল বেপারী, গ্রাম- বড় জালিয়া, পোস্ট উসমান মঞ্জিল, থানাঃ-হিজলা, জেলা- বরিশাল। এছাড়া এমভি জিহাদ-২, ও লা ইলাহা ইল্লাল্লাহ নামের দু’টি ড্রেজার এবং এম ভি আল মদিনা, এমভি আরাবি ও এমভি লাব্বায়েক নামের ৩টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
পরে, ভোলা সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ ড্রেজার ও বাল্কহেড এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান।
তিনি বলেন-বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের কর্মকর্তা।