শিরোনাম

সাতক্ষীরা, ২৬ জুন ২০২৬ (বাসস) : মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় সরকারি মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা
৩৩ বিজিবি’র সহকারি পরিচালক বেগ আব্দল্লাহ আল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিচালক রাজিবুল ইসলাম, জেলা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমূখ।
বক্তারা বলেন, ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারেনা, নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা’। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই মাদক থেকে দূরে থাকুন।
বক্তার আরো বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এরআগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।