বাসস
  ২৫ জুন ২০২৬, ১৮:১৫

শেরপুরে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ছবি : বাসস

শেরপুর, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার ঝিনাইগাতী উপজেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়ন বিষয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর।

তিনি বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক পর্যায় থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, মো. ওয়াহিদ উজ্জামান নূর, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু এবং কৃষক মো. ওসমান গনি ।

এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি খাতের বিভিন্ন অংশীজনরা অংশ নেন।