শিরোনাম

নোয়াখালী, ২৫ জুন, ২০২৬ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের আয়োজনে আজ হিট (এটিএফ) সাব-প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ‘এসেসিং দ্য ইমপ্যাক্ট অব এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এন্ড অ্যাডপশন অব ক্লাইমেট রেজিলিয়েন্স ক্রপিং অন ফুড সিকিউরিটি, নিউট্রিশন এন্ড পোভার্টি এলেভিয়েশন ইন বাংলাদেশ’স কোস্টাল বেল্ট: ইনসাইটস ফ্রম দ্য র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল (আরসিটি) অ্যাপ্রোচ’-শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. জাকির সাদুল্লাহ খান।
মূল বক্তা হিসেবে ছিলেন নোবিপ্রবি’র অর্থনীতি বিভাগের হিট এর সাব প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) মো. সাদ্দাম হোসেন।
কর্মশালায় অর্থনীতি বিভাগের হিট এর অ্যাসিসট্যান্ট সাব প্রজেক্ট ম্যানেজার (এএসপিএম) ফারিয়ান তাহরিম মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।