বাসস
  ২৪ জুন ২০২৬, ২০:৪৮

শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

সিলেট, ২৪ জুন, ২০২৬, (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম বলেন, শিক্ষাদানে উৎকর্ষতা অর্জন, মানসম্মত গবেষণা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে এ ধরনের ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকম-লীকে এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। 

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষাদান পদ্ধতি, আধুনিক গবেষণা কৌশল এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।