বাসস
  ২৪ জুন ২০২৬, ১৮:০৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ, ২৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার কাশিয়ানীতে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় শহীদ মাদবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মাদবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাদবরের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমনে থাকা যাত্রী শহীদ মাদবর ঘটনাস্থলে মারা যান। 

তিনি আরো  জানান, স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।