বাসস
  ২৪ জুন ২০২৬, ১৫:৪৮

মেহেরপুরে ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে 

ছবি: বাসস

মেহেরপুর, ২৪ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলায় ৭৫ হাজার ৬১৫ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ২৮ জুন সারাদেশে দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানানো হয়। আজ দুপুরে মেহেরপুর জেলা  সিভিল সার্জনের সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা: এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, ডা. কামরুন নাহার ।

এতে বলা হয়, আগামী ২৮ জুন দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে। জেলায় এবার ৭৫ হাজার ৬১৫ জন শিশুকে ভিটামিন 'এ ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬২৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৪৭৫ টি কেন্দ্রে ৯৫৩ জন কর্মী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।