শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস) : জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. জিয়াউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- মাসাতাকা তাতসুমি ওড. বেনি আরসেন এনতোয়ারি।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জনস্বাস্থ্য, জীববিজ্ঞান এবং ফার্মেসি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলটি গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফর করছে।