বাসস
  ২২ জুন ২০২৬, ২০:৪০

ফেনীতে শব্দ দূষণের দায়ে ৬ বাস চালককে জরিমানা

ফেনীতে শব্দ দূষণের দায়ে ৬ বাস চালককে করেছে ভ্রাম্যমাণ আদালত।  ছবি: বাসস

ফেনী, ২২ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ হাইড্রলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ছয়টি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার বিকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া ও শামীমা আক্তার এ জরিমানা করেন। 

জেলায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ ও পরিদর্শক শাওন শওকত এ সময় উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬ টি যাত্রীবাহী বাস -এর চালককে মোট ১০ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।