বাসস
  ২১ জুন ২০২৬, ২০:২৩

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ, ২১ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় বাজার মনিটরিংকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় মনিটরিংকালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না করা খাবার উম্মুক্তভাবে রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ফ্রীজে রাখার দায়ে ‘চিজি বান্স রেস্টুরেন্ট’-এর মালিক জাহেদ হাসানকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়। 

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা নুর-ই আলম সোহাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।