শিরোনাম

হবিগঞ্জ, ২১ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. রতœদ্বীপ বিশ্বাস।
এতে বক্তব্য দেন, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রুহুল হাসান শরীফ, চৌধুরীর মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আশরাফুল ইসলাম কহিনুর প্রমুখ।
ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ১৬৪ জন শিশুসহ মোট ৩ লাখ ৫৬ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়নে জেলার ১ হাজার ৯৩১টি টিকাদান কেন্দ্র এবং ১১টি স্থায়ী কেন্দ্রে সেবা প্রদান করা হবে। কর্মসূচি বাস্তবায়নে ৩৫২ জন সুপারভাইজার ও ৩ হাজার ৮৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাস এবং শিশুমৃত্যু কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। তারা ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।
এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের আয়োজন ও বাস্তবায়নে রয়েছে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।