বাসস
  ২১ জুন ২০২৬, ১৭:৫৬

সুনামগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভা 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২১ জুন ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের আয়োজনে আজ সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় জেলা উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন  সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাপশ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক, জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ এবং জেলার ১২ টি উপজেলার নির্বাহী কর্মকতাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর জোর দেন।  এসময় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়।