বাসস
  ২১ জুন ২০২৬, ১৬:৪৭

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

আজ জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

হবিগঞ্জ, ২১ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। 

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় জেলা প্রশাসক জিএম সরফরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে সকলকে ভুমিকা রাখার আহ্বান জানান।