বাসস
  ২০ জুন ২০২৬, ২১:৩৫

সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে : ঢাবি উপাচার্য

ছবি : বাসস

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 
তিনি বলেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।