বাসস
  ১৮ জুন ২০২৬, ১৯:৩০

ইউজিসি মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬ শিক্ষার্থী

ছবি: বাসস

ময়মনসিংহ, ১৮ জুন, ২০২৬, (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মনোনীত মেধাবৃত্তি লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬টি অনুষদের ৬ মেধাবী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের চতুর্থ বর্ষে অধ্যয়নরত নিজ নিজ অনুষদে প্রথমস্থান অর্জনকারি শিক্ষার্থীরা এই গৌরবময় বৃত্তি লাভ করে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়ার কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির চেক গ্রহণ করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ভেটেরিনারি অনুষদের বায়েজিদ আলম, কৃষি অনুষদের খালিদ হাসান, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের জামিল হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যুথি দত্ত, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাদমান জামান রোহিত এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের গোলাম সাকলায়েন আনাস।

এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জনপ্রতি ২৬ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের কৃষি খাতে অবদান রাখার আহ্বান জানান।