বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৩৪

এইচএসসি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার করা যাবে

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস): এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের নির্দেশনা ও তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীরা কেন্দ্রে নির্দিষ্ট কিছু মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং সাধারণ কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। এর মধ্যে রয়েছে—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ,

বোর্ডের আদেশে আরও বলা হয়, এই সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা চাইলে যেকোনো সাধারণ (নরমাল) ক্যালকুলেটরও পরীক্ষায় ব্যবহার করতে পারবে।

এছাড়া, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।